Event
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়, পাংশা, রাজবাড়ী-এর উদ্যোগে আয়োজিত হয় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি—সুস্থ থাকি, নিরাপদ থাকি।